৩১ ডিসেম্বর ব্যাংক ও শেয়ারবাজার খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বার্ষিক সমাপনী হিসাবের সুবিধার্থে ৩১ ডিসেম্বর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। তার পরিবর্তে ১ জানুয়ারি শুক্রবার এসব প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে ছুটি পরিবর্তনের এ সিদ্ধান্ত জানিয়েছে।
এ ছাড়া আজ বৃহস্পতিবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পূর্বঘোষিত সরকারি ছুটিও বাতিল করা হয়েছে। এদিন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু মিলাদুন্নবীর তারিখ পরিবর্তিত হওয়ায় এ দিনের ছুটি বাতিল হয়।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বার্ষিক সমাপনী উপলক্ষে ৩১ ডিসেম্বর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকে। কিন্তু ৩০ ডিসেম্বর বুধবার দেশজুড়ে অনুষ্ঠেয় পৌর নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধ থাকবে। তাই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ছুটির পরিবর্তন করা হয়েছে।
এদিকে ব্যাংক ছুটির সঙ্গে মিল রেখে ৩১ ডিসেম্বর শেয়ারবাজারের লেনদেন চালু রাখবে দেশের দুই স্টক এক্সচেঞ্জ। তার পরিবর্তে ১ জানুয়ারি শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে বলে সংস্থা দুটি জানিয়েছে।