৩১ ধরনের ফসলের বীজ উৎপাদনে ঋণ মিলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩১ ধরনের ফসলের বীজ উৎপাদনে ঋণ মিলবে
৩১ ধরনের ফসলের বীজ উৎপাদনে ঋণ মিলবে

বীজ উৎপাদনকে কৃষিঋণের আওতায় আনা হচ্ছে। ৩১ ধরনের ফসলের বীজ উৎপাদনের জন্য ব্যাংক থেকে কৃষিঋণ নিতে পারবেন কৃষক।
এ ক্ষেত্রে সব ধরনের খরচসহ একরপ্রতি তিন হাজার ৯৯৫ টাকা থেকে চার লাখ তিন হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। শিগগিরই এ বিষয়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে।

প্রচলিত নিয়মে শুধু কৃষি ফসল উৎপাদনের জন্য কৃষকেরা ঋণ নিতে পারেন।
নতুনভাবে ঋণের আওতায় আসছে যেসব দানা শস্য, সেগুলোর মধ্যে আছে রোপা, আমন, বোরো, গম (সেচসহ), অর্থকরী ফসল পাট, মসলাজাতীয় ফসলের মধ্যে মরিচ, পেঁয়াজ (বাল্ক), রসুন, পেঁয়াজ (প্রকৃত বীজ), শাকসবজির মধ্যে শিম, লালশাক, পালংশাক, কলমিশাক, লাউ, মুলা, বরবটি, বেগুন, উচ্ছে, ঢ্যাঁড়স, পুই ও ডাঁটা। এ ছাড়া আলু, তৈলজাতীয় ফসলের মধ্যে সরিষা, সয়াবিন, চিনাবাদাম, সূর্যমুখী এবং ডালজাতীয় শস্যের মধ্যে মুগ ডাল (খরিপ-১), মুগডাল (রবি), মাষকলাই, ছোলা, মসুর ও খেসারি ডালের বীজ উৎপাদনের জন্য ঋণ নেওয়ার নীতিমালা করা হচ্ছে।

পাট, মরিচ, পেঁয়াজ (প্রকৃত বীজ), শাকসবজি ও সূর্যমুখী ফুলের জন্য সর্বোচ্চ এক একর এবং আলু ফসলের জন্য সর্বোচ্চ আড়াই একর জমিতে বীজ তৈরির ঋণ দেওয়া হবে। অন্যান্য ফসলের বীজ উৎপাদনে সর্বোচ্চ পাঁচ একর জমি পর্যন্ত ঋণ দেওয়া হবে। কৃষকেরা এসব ঋণ পরিশোধে ফসল সংগ্রহের পর আরও ছয় মাস সময় পাবেন।