৩৩ ডলারে সিঙ্গাপুর ভ্রমণ!
অফুরন্ত সৌন্দর্যের লীলাভূমি হিসেবে খ্যাত সিঙ্গাপুরের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণ করা যাবে মাত্র ৩৩ ডলারে। অক্টোবরের ৩১ তারিখের মধ্যে সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট ক্রয় করে সিঙ্গাপুর ভ্রমণ করলেই পাওয়া যাবে এই সুযোগ। সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড (এসটিবি) ও সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপের (সিএজি) সিঙ্গাপুর স্টপওভার হলিডে প্যাকেজের আওতায় বাংলাদেশি পর্যটকদের দেওয়া হচ্ছে এই বিশেষ ভ্রমণ সুবিধা। এই প্যাকেজের অধীন আগামী ৩১ অক্টোবরের মধ্যে সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট কিনে ১৫ নভেম্বরের মধ্যে সিঙ্গাপুর ভ্রমণ করলে বাংলাদেশি পর্যটকেরা মাত্র ৩৩ ডলার খরচ করে ভ্রমণ করতে পারবেন সিঙ্গাপুরের বেশ কিছু আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে। এর পাশাপাশি তাঁরা আরও যেসব সুযোগ-সুবিধা পাবেন সেগুলো হলো—বিমানবন্দর থেকে হোটেলে বিনা মূল্যে পরিবহন সুবিধা, বিনা মূল্যে সিঙ্গাপুরের যেকোনো গণ-পরিবহনে ভ্রমণের সুযোগ, খ্যাতনামা চেইন কফিশপে চা, কফির সঙ্গে হালকা নাশতার সুযোগ, সিঙ্গাপুরের যেকোনো বিপণিবিতান, সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দরের শুল্কমুক্ত দোকান থেকে ১০ সিঙ্গাপুর ডলারের কেনাকাটার সুযোগ ও একটি কলিং কার্ড ব্যবহারের সুযোগ। এ ছাড়া এই প্যাকেজের অধীন সিঙ্গাপুর জুয়োলজিক্যাল গার্ডেন ও সান্টোসাসহ সাতটি বিখ্যাত স্থানে প্রবেশাধিকারের অসামান্য সুযোগ তো থাকছেই।ভ্রমণপিপাসু ব্যক্তিরা এই সিঙ্গাপুর স্টপওভার হলিডে প্যাকেজ অফারের সুবিধা নিতে কাছের ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আবার অনলাইনেও বুকিং দিতে পারেন singaporeair.comঠিকানায়।এ ব্যাপারে এসটিবির এরিয়া ডিরেক্টর ফর বাংলাদেশ জেসিকা সিম বলেন, ‘বরাবরই বাংলাদেশি পর্যটকদের জন্য সিঙ্গাপুর খুবই জনপ্রিয়। শহরটিতে নতুন নতুন আকর্ষণ যুক্ত হয়ে এখন জায়গাটি বৈচিত্র্যময় হয়ে উঠেছে। তাই সিঙ্গাপুর স্টপওভার হলিডে বাংলাদেশি পর্যটকদের বারবার ভ্রমণের অসাধারণ এক সুযোগ এনে দিয়েছে।’ -বিজ্ঞপ্তি।