৩৫ থেকে ৫৫ লাখ টাকায় বিটিআইয়ের অ্যাপার্টমেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই) চার দিনব্যাপী স্বপ্নবিলাস প্রজেক্টের বিক্রয় প্রদর্শনী আয়োজন করতে যাচ্ছে। সাভারের নবীনগরে অবস্থিত স্বপ্নবিলাস একটি সম্মিলিত কমিউনিটি প্রজেক্ট, যেখানে ৩৫ থেকে ৫৫ লাখ টাকায় অ্যাপার্টমেন্ট পাওয়া যাবে। স্বপ্নবিলাসে ৭টি ভবনে মোট ২২৮টি অ্যাপার্টমেন্ট থাকবে। অ্যাপার্টমেন্টের সাইজ হবে ৭৮৩ থেকে ১৩০৮ বর্গফুট। প্রদর্শনী চলবে ৫ ও ৬ আগস্ট, গুলশানের বিটিআই সেলিব্রেশন পয়েন্টে। বিজ্ঞপ্তি