৩৫ হাজার কম্বল দিল এক্সিম ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতার্তদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩৫ হাজার কম্বল দিয়েছে এক্সিম ব্যাংক। সম্প্রতি গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কম্বলের নমুনা তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। এ সময় ব্যাংকের উদ্যোক্তা পরিচালক হাবিবুল্লাহ ডন ও পরিচালক মেজর (অব.) খন্দকার নুরুল আফসার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।