৩৬০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনে মারুবিনির সঙ্গে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য জাপানি কোম্পানি মারুবিনির সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সহায়ক প্রতিষ্ঠান ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) গতকাল বুধবার এক চুক্তি স্বাক্ষর করেছে। হরিপুরে স্থাপিত এই কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র থেকে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।চুক্তি অনুযায়ী জাপান সরকার এ প্রকল্প বাস্তবায়নের জন্য ৩৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার দেবে এবং কেন্দ্রটি চালু হবে ২০১৩ সাল নাগাদ। ইজিসিবির সচিব কাজী নজরুল ইসলাম এবং মারুবিনি করপোরেশনের ম্যানেজার হিতেকাতুশ মিজুসিম চুক্তিতে স্বাক্ষর করেন।নগরের বিদ্যুৎ ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী মুহম্মদ এনামুল হক, বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাও টোডা এ সময় উপস্থিত ছিলেন। বাসস।