চলতি ২০১০-১১ অর্থবছরে বিদেশি সাহায্যপুষ্ট ৩৮টি বড় প্রকল্পে সহায়তার পরিমাণ ১২ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত কমানোর প্রস্তাব করা হয়েছে।অর্থবছরের প্রথম পাঁচ মাসের বাস্তবায়ন পর্যালোচনা করে সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ এই হারে কমানো হচ্ছে।প্রথম পাঁচ মাসে ব্যবহার করতে না পেরে এডিপিতে বরাদ্দকৃত প্রকল্প সাহায্যের প্রায় তিন হাজার কোটি টাকা ফেরত দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো। তাই সংশোধিত এডিপিতে প্রকল্প সাহায্যের পরিমাণ ১২ হাজার ৩০০ কোটি টাকায় নামিয়ে আনার বিষয়টি প্রায় চূড়ান্ত করেছে ইআরডি। মূল এডিপিতে ১৫ হাজার ৩০০ কোটি টাকা বৈদেশিক সহায়তা হিসেবে বরাদ্দ রাখা হয়েছিল।গতকাল রোববার বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প নিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত বিশেষ পর্যালোচনা সভায় এই প্রস্তাব তুলে ধরা হয়। এতে সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তা পুরোপুরি ব্যবহারেরও জোর তাগিদ দেওয়া হয়েছে।জানা গেছে, ৩৮ প্রকল্পের মধ্যে বিদ্যুর্যা খাতের সর্বোচ্চ ১০টি প্রকল্প রয়েছে। বিদ্যুর্যা খাতে প্রকল্পভেদে বৈদেশিক সহায়তা কমানো হচ্ছে ৪০ থেকে শতভাগ। সড়ক ও রেলপথ বিভাগের ছয়টি প্রকল্পের বৈদেশিক সহায়তা ব্যবহার করতে না পেরে অর্থ ফেরত গেছে।এ ছাড়া স্থানীর সরকার বিভাগের তিনটি, ঢাকা ওয়াসার দুটি, শিক্ষা খাতের দুটি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং সমাজকল্যাণ খাতের পাঁচটি, দুর্যোগ ব্যবস্থাপনা খাতের একটি এবং তথ্য ও যোগাযোগ খাতের দুটি প্রকল্প থেকে বৈদেশিক সহায়তা কমানো হচ্ছে।অন্যদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকীকরণ প্রকল্পের অর্থও কমানোর প্রস্তাব করা হয়েছে।বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্প পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের বৈদেশিক সহায়তা থেকেও অর্থ কাটছাঁট করার প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে এই সেতু নির্মাণের জন্য বৈদেশিক সহায়তা হিসেবে ৯০৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু ঠিকাদার নিয়োগে নতুন করে বিশ্বব্যাংক প্রাক-যোগ্যতা যাচাই শুরুর সুপারিশ করায় দীর্ঘসূত্রতায় পড়ে প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনা। আগামী জুলাই মাস নাগাদ ঠিকাদার নিয়োগ সম্ভব হবে বলে জানা গেছে।এর ফলে সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তার বরাদ্দ কমিয়ে ৭২০ কোটি টাকা করার প্রস্তাব করা হয়। এতে মূল বরাদ্দের প্রায় ২১ শতাংশ কমানো হয়েছে। এ ছাড়া সংশোধিত এডিপি থেকে সেতু বিভাগের অধীনে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প থেকেও অর্থ কমানোর প্রস্তাব করা হয়েছে।জানা গেছে, সংশোধিত এডিপির অর্থ যেন পুরোপুরি ব্যবহার করা সম্ভব হয়, এমন উদ্দেশ্যেই পর্যালোচনা সভাটি ডাকা হয়। এতে ১৩ মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ইআরডির সচিব মোশাররাফ হোসেন ভূঁইয়া।বৈঠকে মূল এডিপিতে বরাদ্দ থাকা সত্ত্বেও কেন অর্থ ব্যবহার করা সম্ভব হয়নি, এমন প্রশ্নের সম্মুখীন হতে হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের।অর্থ ব্যবহার করতে না পারার মূল কারণ হিসেবে মন্ত্রণালয়গুলোর পক্ষ থেকে বলা হয়, দরপত্র জটিলতার কারণেই মূলত অর্থ ব্যয় করা সম্ভব হয়নি। এ ছাড়া যে ধরনের প্রকল্প প্রস্তাব অনুযায়ী উন্নয়ন সহযোগীদের কাছ থেকে সহায়তা পাওয়ার কথা ছিল, পরবর্তী সময়ে কিছু প্রকল্পের প্রস্তাব পরিবর্তন করায় উন্নয়ন সহযোগীদের অনুমোদন নিতে বাড়তি সময়ক্ষেপণ হয়। এতে নির্ধারিত সময়ে অর্থ ব্যয় করা সম্ভব হয়নি বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।বৈঠকে অংশ নেওয়া ইআরডির একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, মূলত বিদ্যুর্যা খাতের প্রকল্পগুলোই বেশি টাকা ফেরত দিয়েছে। কেননা, দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার আগে সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে খুব বেশি অর্থ খরচ হয় না।ইআরডি সূত্রে জানা গেছে, শিগগিরই অর্থমন্ত্রীর সভাপতিত্বে এক ধরনের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।ইআরডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এডিপিতে বরাদ্দকৃত বিদেশি সহায়তার মাত্র ১৮ শতাংশ বা দুই হাজার ৭৭০ কোটি টাকা খরচ করা সম্ভব হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল এডিপির বরাদ্দের ২৮ শতাংশ বা তিন হাজার ৫৭৮ কোটি টাকা।