৩৮ হাজার টাকার রাজস্ব আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের ভারতীয় পণ্য প্রদর্শনী থেকে ৩৭ হাজার ৮৩৪ টাকার রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন স্টলের পণ্য বিক্রির বিপরীতে স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর বা মূসক বাবদ এই রাজস্ব আদায় করা হয়। এর মধ্যে শেষ দিনে আদায় হয়েছে ৩১ হাজার ৮৮৪ টাকা। প্রদর্শনীতে কর্মরত রাজস্ব বিভাগের কর্মকর্তা ও সোনালী ব্যাংকে জমা হওয়া চালানপত্র থেকে এই হিসাব পাওয়া গেছে।