৩৯টি প্রতিষ্ঠান রপ্তানি পদক পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮-০৯ অর্থবছরের জন্য ৩৯টি প্রতিষ্ঠান জাতীয় রপ্তানি ট্রফি বা পদক পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এই পদক তুলে দেন।১৮টি প্রতিষ্ঠান স্বর্ণপদক পেয়েছে। ১৩টি প্রতিষ্ঠান পেয়েছে রৌপ্যপদক। আর সাতটি প্রতিষ্ঠান ব্রোঞ্জপদক পেয়েছে। তবে স্বর্ণপদক পাওয়া একটি প্রতিষ্ঠান ২০০৮-০৯ অর্থবছরের সর্বোচ্চ রপ্তানিকারক হিসেবেও স্বীকৃতি পেয়েছে। এটি হলো জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড।বিভিন্ন খাতে স্বর্ণপদক বিজয়ী প্রতিষ্ঠানগুলো হলো: হোম টেক্সটাইল খাতে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড, তৈরি পোশাক খাতে রিফাত গার্মেন্টস; নিট পোশাক খাতে ফোর এইচ ফ্যানশস, হালকা প্রকৌশল খাতে ট্রান্সওয়ার্ল্ড বাইসাইকেল, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস পণ্য খাতে বিআরবি কেব্ল ইন্ডাস্ট্রিজ, অন্যান্য শিল্পজাত পণ্যে মন ট্রিমস, ওষুধ খাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল ফেব্রিক্সে নোমান উইভিং মিলস লিমিটেড, হিমায়িত খাদ্য খাতে মীনহার সি ফুডস, কাঁচাপাটে এ কে জুট ট্রেডিং, পাটজাত পণ্যে আকিজ জুট মিলস, চামড়া খাতে এস এ এফ ইন্ডাস্ট্রিজ, চামড়াজাত পণ্যে পিকার্ড বাংলাদেশ লিমিটেড, পাদুকা খাতে লেদারেক্স ফুটওয়্যার লিমিটেড, কৃষিজ পণ্যে রাজধানী এন্টারপ্রাইজ, কৃষি প্রক্রিয়াজাত খাতে প্রাণ এক্সপোর্টার্স, সব ধরনের সুতা খাতে জাবের স্পিনিং মিলস এবং অন্যান্য রাসায়নিক পণ্য খাতে এম আই সিমেন্ট ফ্যাক্টরি। রৌপ্যপদক পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো: তৈরি পোশাক খাতে মেসার্স ওপেক্স ইন্ডাস্ট্রিজ, নিট পোশাক খাতে কেডিএস অ্যাপারেলস, সব ধরনের সুতা খাতে ইয়াসমিন স্পিনিং মিলস, হালকা প্রকৌশল খাতে মেঘনা বাংলাদেশ, ওষুধ খাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল ফেব্রিক্স খাতে ইভিন্স টেক্সটাইল, হোম টেক্সটাইল খাতে এসিএস টেক্সটাইল (বাংলাদেশ), হিমায়িত খাদ্য খাতে সেন্ট মার্টিন সি ফুড, কাঁচাপাট খাতে এফ আর জুট ট্রেডিং, পাটজাত পণ্যে জনতা জুট মিলস, চামড়াজাত পণ্যে আর এম এম লেদার ইন্ডাস্ট্রিজ, পাদুকা খাতে এফবি ফুটওয়্যার লিমিটেড এবং কৃষি প্রক্রিয়াকরণ খাতে প্রাণ এগ্রোস।ব্রোঞ্জপদক পাওয়া সাতটি প্রতিষ্ঠান হলো: তৈরি পোশাক খাতে এম বি এম গার্মেন্টস, নিট পোশাকে পলো কম্পোজিট নিট, সব ধরনের সুতায় প্রাইম টেক্সটাইল স্পিনিং, হিমায়িত খাদ্যে জাহানাবাদ সি ফুডস, কাঁচাপাটে উত্তরা জুট ট্রেডার্স, পাটজাত পণ্যে নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ এবং কৃষি প্রক্রিয়াকরণ খাতে আজমী ফুডস।