৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ডাচ-বাংলা ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি সাধারণ শেয়ারধারী ও বিদেশি উদ্যোক্তা বা শেয়ারধারীদের এই লভ্যাংশ দেবে। ডাচ-বাংলা ব্যাংকের পক্ষ থেকে আজ মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ মার্চ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ১৩ মার্চ।
এদিকে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ১০ টাকা।
আজ দিন শেষে দেখা যায়, ডাচ-বাংলা ব্যাংকের শেয়ারের দাম ৪ দশমিক ৬১ শতাংশ বা ৫ টাকা ২০ পয়সা কমে সর্বশেষ ১০৭ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।
গত বছরও প্রতিষ্ঠানটি ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।