৪০ হাজার কোটি টাকার পণ্য রপ্তানি করতে চায় তুরস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রতিবছর ৪০ হাজার কোটি টাকার লোহা ও লৌহপণ্য রপ্তানি করতে চায় তুরস্ক। তুরস্কের একটি সফররত প্রতিনিধিদল গতকাল রোববার স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠককালে এই বিপুল পরিমাণ লৌহপণ্য রপ্তানির আগ্রহ প্রকাশ করেছে।প্রতিনিধিদলটি বাংলাদেশে লোহার বিলেট (রড তৈরির কাঁচামাল) রপ্তানির পাশাপাশি যৌথ বিনিয়োগের মাধ্যমে এখানে ভারী শিল্প-কারখানা স্থাপনেরও আগ্রহ দেখিয়েছে। ১৪ জন ব্যবসায়ীসহ ২৩ সদস্যের এই বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন টারকি স্টিল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বোর্ডের চেয়ারম্যান নামিক একিনসি। তাঁরা স্থানীয় লোহা ও স্টিল ব্যবসায়ীদের সঙ্গে একাধিক বৈঠক করেন।তুরস্ক ২০১১ সালে বাংলাদেশ থেকে ৮৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের পণ্য আমদানি করে। এসবের বেশির ভাগই ছিল তৈরি পোশাক, বস্ত্র ও পাটজাত পণ্য। এর বিপরীতে বাংলাদেশে ১৭ কোটি ডলারের লোহা ও লৌহপণ্য রপ্তানি করে তুরস্ক। নামিক একিনসি প্রথম আলোকে বলেন, ‘তুরস্ক প্রতিযোগিতামূলক বাজারে কম দামে লোহা সরবরাহ করতে সক্ষম।’প্রতিনিধিদলের সদস্যরা জানান, তুরস্ক বর্তমানে পৃথিবীর অন্তত ২০০ দেশে লোহা ও লৌহপণ্য রপ্তানি করে।