৪০০ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিল ইসলামী ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ৪০০ জন উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীকে এককালীন নগদ অর্থ ও শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। গত শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান, ভাইস চেয়ারম্যান এম আযীযুল হক, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম, অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি