৪০০০ পয়েন্টের উপরে সূচক
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের ওঠানামার মধ্যে চলছে প্রথম দিকের লেনদেন। তবে, এক ঘণ্টা শেষে ডিএসই সাধারণ সূচক চার হাজার পয়েন্টের উপরে অবস্থান করছে। পাশাপাশি লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম এবং সূচকও বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে ডিএসই সাধারণ সূচক গতকালের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে ৪,০২০ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। ১৫ মিনিটের মাথায় সূচক গতকালের চেয়ে ১৬ পয়েন্ট কমে গেলেও ৩৫ মিনিটে বেড়ে যায় ৩৮ পয়েন্ট। সূচক বাড়ার হার কমে গিয়ে বেলা সোয়া ১১টার দিকে বাড়ে আট পয়েন্ট। এভাবে ওঠানামার মধ্যে চলছে প্রথম দিকের লেনদেন।এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪৮টির, কমেছে ৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এক ঘণ্টায় লেনদেন হয়েছে ২৬ কোটি টাকার শেয়ারের।বেলা সাড়ে ১১টার দিকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, লংকা-বাংলা ফিন্যান্স লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, কেয়া কসমেটিকস, এমআই সিমেন্ট, যমুনা অয়েল, তিতাস গ্যাস এবং লাফার্জ সুরমা সিমেন্ট।