৪০৩২ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাচ্-বাংলা ব্যাংক ২০১৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ দেশের বিভিন্ন কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ৪ হাজার ৩২ জন মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি দিয়েছে। গত শনিবার ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তিপত্র বিতরণ করা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি, আইনমন্ত্রী আনিসুল হক ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তিপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ। বিজ্ঞপ্তি