৪১ প্রতিষ্ঠান পুরস্কার পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী দিনে গতকাল বৃহস্পতিবার অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি বা শ্রেণীতে ৪১টিকে পুরস্কার দেওয়া হয়েছে । এর মধ্যে প্রিমিয়ার প্যাভিলিয়ন শ্রেণীতে প্রথম পুরস্কার পেয়েছে ওয়ালটন। দ্বিতীয় পুরস্কার যৌথভাবে পেয়েছে আবুল খায়ের কনডেন্সড মিল্ক অ্যান্ড বেভারেজ ও পারটেক্স ফার্নিচার, তৃতীয় পুরস্কার পেয়েছে যৌথভাবে ইসলামী ব্যাংক, ফার সিরামিক ও প্রতীক সিরামিক। এ ছাড়া বিশেষ পুরস্কার পেয়েছে ব্র্যাক, ইউনিলিভার, এশিয়ান টেক্সটাইল, নিউ নাদিয়া ফার্নিচার।প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন শ্রেণীতে হারভেস্ট রিচ অ্যাগ্রো প্রথম, আর্তিশি কালেকশনস দ্বিতীয় ও হামদর্দ তৃতীয় পুরস্কার পেয়েছে। বিশেষ পুরস্কার পেয়েছে কাজী ফুড, মডার্ন ইমেজিং টেকনোলজি, বিআরবি কেব্লস ও এসটিবি এশিয়া ইমপেক্স বিডি। প্রিমিয়ার স্টল শ্রেণীতে যৌথভাবে পুরস্কার পেয়েছে বেঙ্গল মিট ও হেলাল অ্যান্ড ব্রাদার্স। মহিলা উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন বৃন্ত ফ্যাশনওয়্যারের স্বত্বাধিকারী স্মীতা চৌধুরী ও অজানা মাশরুমের স্বত্বাধিকারী জান্নাতুল ফেরদৌস।বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে মিনি প্যাভিলিয়ন পুরস্কার পেয়েছে দুটি প্রতিষ্ঠান: আল হারামন পারফিউম ও অরিজিনাল ইস্তাম্বুল।সেরা স্টল শ্রেণীতে পুরস্কার পেয়েছে দুটি প্রতিষ্ঠান: এমকে ইলেকট্রনিকস ও ড্যাবলার।সাধারণ সংরক্ষিত প্যাভিলিয়ন শ্রেণীতে প্রথম পুরস্কার পেয়েছে কারুপণ্য রংপুর লিমিটেড। দ্বিতীয়টি পেয়েছে যৌথভাবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, বেসিক ব্যাংক ও আকতার ফার্নিচার্স। সাধারণ মিনি প্যাভিলিয়ন শ্রেণীতে একমাত্র পুরস্কার পেয়েছে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল)। এ শ্রেণীতে বিশেষ পুরস্কার পেয়েছে বুলবুল টেক্সটাইল। সাধারণ স্টল শ্রেণীতে প্রথম পুরস্কার পেয়েছে সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজ। দ্বিতীয় পুরস্কার পেয়েছে যৌথভাবে মেসার্স টোনাটুনি ও ইস্ট এশিয়া কক্স। যৌথভাবে তৃতীয় পুরস্কার পেয়েছে এলিয়ন বেডওয়্যার, এইচআরসি প্রোডাক্ট ও আলিবাবা ডোরস অ্যান্ড ফার্নিচার্স।এই শ্রেণীতে বিশেষ পুরস্কার পেয়েছে রানা টেক্সটাইল, হার্ডি অ্যাসোসিয়েটস, বিলড কম ও এমএসএম মডার্ন হারবাল।