৫.২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে এফএএস ফিন্যান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি এফএএস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ৫ দশমিক ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। এফএএস ফিন্যান্সের পক্ষ থেকে আজ মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, এফএএস ফিন্যান্সের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২২ মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২২ এপ্রিল।

এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে এফএএস ফিন্যান্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কনসোলিডেটেড ইপিএস হয়েছে ২৪ পয়সা, যা আগের বছরের চেয়ে ১৭ পয়সা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল ৪১ পয়সা।