৫টি খাদ্যপণ্য নিয়ে এল এমটিএফবিএল
নতুন পাঁচটি খাদ্যপণ্যের ব্র্যান্ড নিয়ে যাত্রা শুরু করেছে মাইক্রো ট্রেড ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (এমটিএফবিএল)। রাজধানীর একটি ক্লাবে সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন ও খাদ্যপণ্যগুলোর মোড়ক উন্মোচন করা হয়েছে।
এমটিএফবিএলের নতুন ব্র্যান্ডগুলো হচ্ছে স্ন্যাক্সে ‘হটি নটি’, কনফেকশনারিতে ‘পিকো নিকো’, বিস্কুটে ‘বিস্কোভিট’, রেডি-টু-কুকে ‘রিযিক’ এবং বেভারেজ বা কোমলপানীয়ে ‘পপ’স।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ সময় বন ও পরিবেশ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসান মাহমুদ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মোস্তাক হাসান মোহাম্মদ ইফতেখার, এমটিএফবিএলের ব্যবস্থাপনা পরিচালক এস এমডি জসিমউদ্দিন চিশতী, প্রধান পরিচালন কর্মকর্তা ফরহাদ আকতার, প্রধান অর্থ কর্মকর্তা সেলিম তালুকদার ও বিপণন ব্যবস্থাপক আতিক আলম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি