৫০ কোটি টাকার আইপিও অনুমোদন এসইসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা (এসইসি) জাহিন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫০ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে। আজ বুধবার এসইসির এক সভায় আইপিও ছাড়ার এ অনুমোদন দেওয়া হয়।এই অনুমোদনের মাধ্যমে পুঁজিবাজারে ফিক্সড প্রাইজ পদ্ধতিতে তালিকাভুক্ত হতে যাচ্ছে আরও একটি কোম্পানি। জাহিন টেক্সটাইল বাজারে মোট দুই কোটি টাকার শেয়ার ছাড়বে। আর আইপিওর মাধ্যমে কোম্পানিটি মোট ৫০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতি শেয়ারের মূল্য ধরা হয়েছে ২৫ টাকা। ফেস ভ্যালু ১০ টাকা ও প্রিমিয়াম ১৫ টাকা। বাসস।