৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে স্টাইলক্রাফট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, স্টাইলক্রাফটের পরিচালনা পর্ষদ গত ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২৩ জুলাই।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে স্টাইলক্রাফটের শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৩১ মার্চ পর্যন্ত তাদের ইপিএস হয়েছে ২৬ টাকা ১৬ পয়সা, যা আগের অর্থবছরের চেয়ে ছয় টাকা ১৬ পয়সা বেশি। আগের অর্থবছরে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল ২০ টাকা।