৫০ হাজার টন গম আসছে কানাডা থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ব্যবসায়ীরা কানাডার কাছ থেকে ৫০ হাজার টন গম কিনেছেন, যা আগামী এপ্রিল মাসে দেশে আসতে পারে। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রতি টন গমের দাম (সিঅ্যান্ডএফ) পড়েছে ২৭৫ ডলার। এ গমে আমিষের মাত্রা সাড়ে ১৩ শতাংশ। কানাডার গম দিয়ে বাংলাদেশে সাধারণত ময়দা তৈরি করা হয়। সম্প্রতি দেশে কানাডীয় গমের সংকটের কারণে ময়দার দাম অনেক বেড়ে গেছে।