৫০ হাজার টন গম কিনবে সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫০ হাজার টন গম এবং ২০ হাজার টন সেদ্ধ চাল কেনার দুটি দরপ্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, মন্ত্রিপরিষদের সচিব আবদুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র জানায়, গম কিনতে ব্যয় হবে ১১৫ কোটি ২৬ লাখ টাকা। প্রস্তাব অনুযায়ী প্রতি টন গমের দাম পড়বে ৩২৮ দশমিক ৮৫ ডলার।আর সেদ্ধ চাল ক্রয়ে ব্যয় হবে ১০১ কোটি ৭৬ লাখ টাকা। প্রতি টনের দাম পড়বে ৪৮৩ দশমিক ৯০ ডলার। উভয় প্রস্তাবেরই সরবরাহকারী প্রতিষ্ঠান এস এম জে ইন্টারন্যাশনাল।