৫০তম বর্ষপূর্তি উদযাপন এফজি উইলসনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপের অন্যতম জেনারেটর ব্র্যান্ড এফজি উইলসন বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির ৫০তম বর্ষপূর্তি উদ্‌যাপন করেছে। এ উপলক্ষে এফজি উইলসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা বাংলাদেশে তাদের ডিলার এম রহমান অ্যান্ড কোম্পানি লিমিটেডে কেক কেটে বর্ষপূর্তি উদ্‌যাপন করে।

বিশ্বের অন্যতম বৃহৎ জেনারেটর প্রস্তুতকারী প্রতিষ্ঠান এফজি উইলসন বাংলাদেশসহ বিভিন্ন দেশে তাদের ৫০তম বর্ষপূর্তি পালন করে। এফজি উইলসন দীর্ঘ ৫০ বছর ধরে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তৈরি ডিজাইন, মানসম্মত ডিজেল ও গ্যাস জেনারেটর প্রস্তুত করছে। এফজি উইলসন ১৯৬৬ সালে উত্তর আয়ারল্যান্ডে প্রতিষ্ঠিত হয়।

এফজি উইলসনের বাৎসরিক জেনারেটর উৎপাদনের ক্ষমতা এক লাখ ৩০ হাজারেরও বেশি। বিশ্বের ১৫০ টির বেশি দেশে প্রতিষ্ঠানটির ৩৭০টি ডিলার রয়েছে। এফজি উইলসনের বাংলাদেশের ডিলার এম রহমান অ্যান্ড কোম্পানি লিমিটেড ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়। এম রহমান অ্যান্ড কোম্পানি লিমিটেড আইএসও সনদপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। এটি ২০১৩ সালে জেনেভাতে ইন্টারন্যাশনাল স্টার ফর কোয়ালিটিতে স্বর্ণপদক পায়। প্রতিষ্ঠানটি নির্ভরযোগ্য জ্বালানি সহায়ক ডিজেল ও সর্বোচ্চ মানসম্পন্ন গ্যাস জেনারেটর সরবরাহ করে আসছে। বিজ্ঞপ্তি।