৫৪৬ কোটি টাকার আন্তর্জাতিক ঋণ নিল ব্র্যাক ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে (এসএমই) অর্থায়ন কার্যক্রম বাড়াতে ব্র্যাক ব্যাংক লিমিটেড সম্প্রতি সাত কোটি মার্কিন ডলারের আন্তর্জাতিক সিন্ডিকেটেড ঋণ নিয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৫৪৬ কোটি টাকা।
ব্র্যাক ব্যাংক এসএমই ও করপোরেট উদ্যোক্তাদের জরুরি বাণিজ্যিক অর্থায়নে পাঁচ বছরের জন্য এই ঋণ কাজে লাগাবে। এর ফলে নতুন কর্মসংস্থান ও সৃষ্টি অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। এই আন্তর্জাতিক ঋণের মূল আয়োজনকারী হলো নেদারল্যান্ডসের উন্নয়ন ব্যাংক এফএমও। সিন্ডিকেটে অংশ নেওয়া অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে এসিটিআইএএম, ওএফআইডি, ওইবি, বিআইও, রেসপনসিবিলিটি ও প্রোপারকো।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এফএমওর সঙ্গে এই অংশীদারির ফলে উদ্যোক্তাদের জরুরি বাণিজ্যিক অর্থায়ন সেবা প্রদান করা যাবে। বিজ্ঞপ্তি।