৬ জেলার নির্বাচনী আসনসমূহে আজ ব্যাংক বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত বা বন্ধঘোষিত ভোটকেন্দ্রসমূহে পুনঃ ভোট গ্রহণ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দেশের ছয়টি জেলার নির্বাচনী আসনসমূহে তফসিলি ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যেসব আসনে ব্যাংক বন্ধ থাকবে, সেগুলো হলো: দিনাজপুর-৪, কুড়িগ্রাম-৪, গাইবান্ধা-১, ৩ ও ৪, বগুড়া-৭, যশোর-৫ এবং লক্ষ্মীপুর-১ আসন।
এসব আসনের স্থগিত বা বন্ধ ভোটকেন্দ্রসমূহে সব ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে তফসিলি ব্যাংক বন্ধ রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই নির্দেশ প্রদান করা হয়েছে।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এসব আসনের অনেকগুলো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।