৬ ব্রোকারেজ হাউস ও দুই ব্যক্তিকে এসইসির নোটিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্বাভাবিক লেনদেন করার অভিযোগে ছয়টি ব্রোকারেজ হাউস ও দুই ব্যক্তিকে শুনানির নোটিশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ২৮ মার্চ এসইসিতে এই শুনানি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এ-সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে।অভিযুক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিরা হলেন, ন্যাশনাল ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, ঢাকা ব্যাংক, মাল্টি সিকিউরিটিজ, পিএফআই সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া, মোহাম্মদ নূর ইসলাম ও আবদুল আলিম।এসইসি সূত্রে জানা যায়, বিচ হ্যাচারির শেয়ার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয় ওই সব প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে। এর আগে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।এর আগে ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে ঋণ দেওয়ার অভিযোগে ১২ ব্রোকারেজ হাউসকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।