৬০ টাকা কেজি দরে চিনি বিক্রি করবে বিএসএফআইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পবিত্র রমজানে খোলা বাজারে ১৫ লাখ কেজি চিনি বিক্রি করবে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। প্রতি কেজি প্যাকেটের খুচরা মূল্য ৬০ টাকায় এ চিনি বিক্রি করা হবে। ১ রমজান থেকে চিনি বিক্রির কার্যক্রম শুরু হবে।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া গতকাল বিকেলে রাজধানীর মতিঝিলে বিএসএফআইসির ১০ তলা বাণিজ্যিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান। বিএসএফআইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ বি এম খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী বিশেষ অতিথির বক্তব্য রাখেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পরে মন্ত্রী চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের বাণিজ্যিক ভবনের ভিত্তিফলক উন্মোচন করেন। রাজধানীর ৭৬ নম্বর মতিঝিলে ১০ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। দুটি বেজমেন্টসহ এর মোট আয়তন হবে ৩৭ হাজার ২৪৯ বর্গফুট।