৭ সেপ্টেম্বর ব্যাংকের কিছু শাখা খোলা রাখার নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭ সেপ্টেম্বর মঙ্গলবার পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ ব্যাংকসহ দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাকশিল্প শ্রমিকদের বেতনভাতা প্রদানের সুবিধার্থে বিভিন্ন ব্যাংকের কিছু শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ অন্যান্য পোশাকশিল্প এলাকায় অবস্থিত ব্যাংকের যেসব শাখার মাধ্যমে বেতনভাতা প্রদান করা হয় সেসব শাখা মঙ্গলবার সকাল ১০টা থেকে তিন ঘণ্টার জন্য খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।এতে আরও বলা হয়েছে, পোশাকশিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার জন্য স্থল-নৌ-সমুদ্র-বিমানবন্দর এলাকার শুল্ক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যাংকের শাখাগুলোও এ সময়ে খোলা থাকবে।