প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজান মাস উপলক্ষে আগামী রোববার থেকে সারা দেশে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হবে। সংস্থাটি পরিবেশকদের মাধ্যমে প্রতি কেজি ছোলা ৭০, চিনি (দেশি) ৪৮, মসুর ডাল ৯০, খেজুর ৯০ এবং সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা দরে বিক্রি করবে।
টিসিবির এক বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার জানানো হয়, সারা দেশে ১৭৯টি ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় ৩২টি, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি করে এবং জেলা সদরে ২টি করে ট্রাক থাকবে।
একেকজন ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ছোলা ও ১ কেজি খেজুর কিনতে পারবেন।