৭৫ শতাংশ লভ্যাংশ দেবে রেনাটা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি রেনাটা লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, রেনাটার পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১২ মে।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে বেক্সিমকোর মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত কনসোলিডেটেড নিট মুনাফা হয়েছে ১৪০ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ২১ কোটি টাকা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ১১৯ কোটি টাকা। রেনাটা আরও জানিয়েছে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কনসোলিডেটেড ইপিএস হয়েছে ৩৯ টাকা ৫৭ পয়সা, যা আগের বছরের চেয়ে পাঁচ টাকা ৭৩ পয়সা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল ৩৩ টাকা ৮৪ পয়সা।