৮ এপ্রিল নিটল ইনস্যুরেন্সের পর্ষদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি নিটল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ডিএসই তালিকাভুক্তি আইন অনুযায়ী নিটল ইনস্যুরেন্সের পর্ষদ সভা ৮ এপ্রিল বিকেল চারটায় অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে গত অর্থবছরের লভ্যাংশ ঘোষণা হতে পারে এই সভায়।