৮ জানুয়ারি জিএসপি ফাইন্যান্সের সাবস্ক্রিপশন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। এ লক্ষ্যে ৮ জানুয়ারি প্রতিষ্ঠানটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) সাবস্ক্রিপশন শুরু হবে। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। আর অনাবাসী বাংলাদেশিদের জন্য সাবস্ক্রিপশন চলবে ৮ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত।প্রতিষ্ঠানটির প্রসপেক্টাস অনুযায়ী জিএসপি ফাইন্যান্স বাজারে দুই কোটি শেয়ার ছেড়ে ৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৫ টাকা প্রিমিয়াম নেওয়া হবে। প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।সর্বশেষ হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩.৫১ টাকা।