৮০ কোটি টাকা দেবে কইকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশকে ১০ লাখ মার্কিন ডলার বা ৮০ কোটি টাকার অনুদান দেবে দক্ষিণ কোরিয়া। ‘কনজারভেশন উইথ অ্যাডভান্সড টেকনিক ফর কালচারাল হেরিটেজ’ (ক্যাচ) নামে একটি প্রকল্পে ওই টাকা দেওয়া হবে। প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে জাতীয় জাদুঘরের সামর্থ্য বাড়াতে দেওয়া হবে এই অর্থ। দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কইকা) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কইকার এ দেশীয় পরিচালক কিম জিহুন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব আসিফ-উজ-জামান এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গত রোববার ঢাকায় এ-সংক্রান্ত একটি চুক্তিতে সই করেন।