৮০০ শিক্ষার্থীকে বৃত্তি দিল ইসলামী ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০১৫ সালে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া সুবিধাবঞ্চিত ৮০০ শিক্ষার্থীকে স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য বৃত্তি দিয়েছে। গত শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও শিক্ষা উপকরণ তুলে দেন। ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আবদুল মতিন ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ। বিজ্ঞপ্তি