৮২৬ জন পরিচালকের শেয়ার ধারণ ২ শতাংশের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা-পরিচালকদের মধ্যে ৮২৬ জন পরিচালকের শেয়ার ধারণ এখনো দুই শতাংশের নিচে রয়েছে। এসইসির নির্দেশনা অনুযায়ী আগামী ২১ এপ্রিলের মধ্যে ওই পরিচালকদের নিজ কোম্পানির কমপক্ষে ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।এদিকে তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়টি স্মরণ করিয়ে চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ এম হোসেন স্বাক্ষরিত এ-সম্পর্কিত একটি চিঠি আজ তালিকাভুক্ত কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে বলে ডিএসই সূত্রে আরও জানা যায়।ডিএসই সূত্রে জানা গেছে, গত বছরের ২২ নভেম্বর এক নির্দেশনায় নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের জন্য পৃথকভাবে নিজ কোম্পানির কমপক্ষে ২ শতাংশ এবং সম্মিলিতভাবে সংশ্লিষ্ট কোম্পানির ৩০ শতাংশ শেয়ারধারণ বাধ্যবাধকতা আরোপ করে। তবে স্বাধীন পরিচালকেরা এই নির্দেশনার বাইরে থাকবেন।এসইসির ওই নির্দেশনায় উদ্যোক্তা-পরিচালকদের শেয়ারধারণের সময়সীমা ছয় মাস বেঁধে দেওয়া হয়, যা আগামী ২১ মে শেষ হবে।সুতরাং এসইসির নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এখনো ৮২৬ জন উদ্যোক্তা-পরিচালককে নির্ধারিত ২ শতাংশ শেয়ারধারণের বিষয়টি ডিএসইর পক্ষ থেকে আজ চিঠি দিয়ে স্মরণ করিয়ে দেওয়া হয়।