৯ মার্চ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ৯ মার্চ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ডিএসইর তালিকাভুক্তি আইন অনুযায়ী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভা ৯ মার্চ বিকেল চারটায় অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের মধ্যে গত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে এই সভায় শেয়ারধারীদের জন্য লভ্যাংশ নির্ধারণ করা হবে।