৯ মাসে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি ১৭ ভাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম নয় মাসে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা মোট এক হাজার ১১১ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন। রেমিট্যান্স বা প্রবাসী আয়ের এই পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ১৫৮ কোটি ডলার বা ১৬ দশমিক ৬২ শতাংশ বেশি। আগের বছরের একই সময়ে অর্থাৎ ৯ মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৯৫৩ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক গত মার্চ পর্যন্ত রেমিট্যান্সপ্রাপ্তির এই সাময়িক হিসাব প্রকাশ করেছে।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২২ কোটি ৪০ লাখ ডলার। আগের বছরের মার্চ মাসে দেশে এসেছিল ১১১ কোটি ডলার।