৯-১১ সেপ্টেম্বর খোলা থাকবে বন্দরের কাস্টমস হাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ থেকে ১১ সেপ্টেম্বর খোলা থাকবে দেশের সব বন্দরের কাস্টমস হাউস। আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন কোরবানি ঈদের আগে তৈরি পোশাকশিল্পের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে শুক্রবার, শনিবার ও রোববার কাস্টমস হাউস (ঢাকা, চট্টগ্রাম, মংলা, পানগাঁও বেনাপোল), আইসিডি কমলাপুর, কাস্টমস বন্ড কমিশনারেট (ঢাকা ও চট্টগ্রাম) খোলা থাকবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কমিশনারদের তাঁদের দপ্তরে ন্যূনতমসংখ্যক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে এনবিআর। কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোল্ডারদের জানতে ব্যবস্থা নিতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।