৯-১১ সেপ্টেম্বর সব কাস্টমস হাউস খোলা থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে আসন্ন ঈদুল আজহার আগে আগামী শুক্র, শনি ও রোববার ঢাকা, চট্টগ্রাম, মংলা, পানগাঁও, বেনাপোল কাস্টমস হাউস খোলা থাকবে। এর পাশাপাশি রাজধানীর কমলাপুর অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল (আইসিডি) এবং ঢাকা ও চট্টগ্রামের কাস্টমস বন্ড কমিশনারেট কার্যালয়ও খোলা থাকবে। গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে এসব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন-সংশ্লিষ্ট বন্দর, ব্যাংক ও অন্য অত্যাবশ্যক অংশীদারি প্রতিষ্ঠানগুলোও খোলা রাখার অনুরোধ করেছে এনবিআর।