৯-১৭ সেপ্টেম্বর বন্ধ থাকবে ডিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকে টানা ৯ দিন বন্ধ থাকবে দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত সরকারি ছুটি ও ডিএসই নির্ধারিত একদিন ছুটি মিলিয়ে মোট ৯ দিন কার্যক্রম বন্ধ থাকবে ডিএসইতে।

ডিএসইর ৮৩৭তম বোর্ড সভায় ১৫ সেপ্টেম্বর কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই হিসেবে ৮ সেপ্টেম্বর কার্যক্রম চলার পর ১৮ সেপ্টেম্বর খুলবে ঢাকা স্টক এক্সচেঞ্জ।
ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শফিকুর রহমান প্রথম আলোকে জানান, আজ মঙ্গলবার ডিএসইর ৮৩৭ তম বোর্ডসভায় ১৫ সেপ্টেম্বর পুঁজিবাজারের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।