৯১ ও ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিলের নিলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল রোববার ৯১ ও ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিলের নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ৯১ ও ৩৬৪ দিন মেয়াদি বিলের জন্য যথাক্রমে ৪৬৩ কোটি ও ৩৪৭ কোটি টাকার দরপত্র পাওয়া যায়। এর মধ্যে ৯১ ও ৩৬৪ দিন মেয়াদি বিলের জন্য যথাক্রমে ১৯০ কোটি ও ৮৪ কোটি টাকার দরপত্র গৃহীত হয় এবং ১১০ কোটি ও ১৬৬ কোটি টাকা প্রাইমারি ডিলারদের বরাবর ডেভেলপড হয়।গৃহীত দরপত্রগুলোর অন্তর্নিহিত বার্ষিক আয়ের হারের সীমা ছিল যথাক্রমে শতকরা ২ দশমিক ৩০ থেকে ২ দশমিক ৩৩ ভাগ এবং ৪ দশমিক ৬০ থেকে ৪ দশমিক ৬১ ভাগ। বিজ্ঞপ্তি।