'অক্সি প্রেজেন্টস ক্রিয়েটিভ' অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তবিশ্ববিদ্যালয় বিজনেস কমিউনিকেশন ও অ্যাড তৈরির চূড়ান্ত প্রতিযোগিতা ‘অক্সি প্রেজেন্টস ক্রিয়েটিভ ২০১৪’ সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করে জাপানি বহুজাতিক কোম্পানি রোহ্তো মেন্থোলেটাম (বিডি)-এর পণ্য অক্সি ও বিইউপি কমিউনিকেশন ক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন রোহ্তোর ব্যবস্থাপনা পরিচালক কেন আরাই এবং বিইউপির উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ। রাজধানী ঢাকার ১০টি বিশ্ববিদ্যালয় থেকে আসা ৩৭টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। বিজ্ঞপ্তি।