'অর্থডক্স' চায়ের সর্বোচ্চ দাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবস্থিত বাংলাদেশ চা-বোর্ডের নিয়ন্ত্রণাধীন নিউ সমনভাগ চা-বাগানে তৈরি ‘অর্থডক্স’ জাতের চা নিলাম বাজারে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে। গত মঙ্গলবার চট্টগ্রামে সাপ্তাহিক নিলাম বাজারে এই চা বিক্রি হয়।
চা-বোর্ডের চা-ব্যবস্থাপনা কোষের মহাব্যবস্থাপক শাহজাহান আখন্দ গতকাল বৃহস্পতিবার জানান, নিলাম বাজারে প্রতি কেজি অর্থডক্স চা সর্বোচ্চ ৭৮০ টাকা দরে বিক্রি হয়েছে। নিউ সমনভাগ বাগান এ জাতের ২০০ কেজি চা তৈরি করেছে।
শাহজাহান আখন্দ বলেন, সতেজ কুঁড়ি থেকে এ জাতের চা তৈরি হয়। এটি উন্নতমানের চা। সাধারণ চা থেকে এ চায়ের নির্যাসও ভিন্ন। ভবিষ্যতে আরও বেশি পরিমাণে অর্থডক্স চা উৎপাদিত হবে।