‘অ্যাপেক’ হবে মুক্তবাণিজ্য অঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্তবাণিজ্য এলাকা তৈরিতে পদক্ষেপ নেবে ২১ সদস্যবিশিষ্ট এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা অ্যাপেক। আজ রোববার এক যৌথ বিবৃতিতে অ্যাপেক নেতারা এ কথা জানিয়েছেন।এর পাশাপাশি অ্যাপেক নেতারা এক বিবৃতিতে প্রতিযোগিতামূলক মুদ্রা অবমূল্যায়ন থেকে বিরত থাকা ও বাজারমুখী মুদ্রাব্যবস্থা প্রণয়নে একমত পোষণ করেছেন।সম্মেলনে অংশ নিয়ে জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অ্যাপেকের নেতারা ২০০৯ সালে সিঙ্গাপুরে এ অঞ্চলকে মুক্তবাণিজ্য অঞ্চল হিসেবে গড়ে তোলার উপায় খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। আমরা মনে করেছি, মুক্তবাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করার এখনই উপযুক্ত সময়।’এদিকে গত শুক্রবার শেষ হওয়া জি-২০ সম্মেলনে বিশ্ব নেতারা প্রতিযোগিতামূলক মুদ্রা অবমূল্যায়ন এড়িয়ে চলার ব্যাপারে একমত পোষণ করেছিলেন। অ্যাপেকের সম্মেলনেও জি-২০-এর বক্তব্যই ধ্বনিত হয়েছে।