প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অনুষদের উদ্যোগে দিনব্যাপী ‘আইইউবি অ্যারো ফেস্ট’ সম্প্রতি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের ২২টি দল অংশ নেয়। প্রদর্শনী শেষে দুটি বিভাগে পুরস্কার প্রদান করেন উপাচার্য এম ওমর রহমান। অন্যান্যের মধ্যে অনুষদের ডিন আলী শিহাব সাব্বিরসহ বিভিন্ন বিভাগের প্রধানেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।