‘আন্তদেশীয় বিনিয়োগ’ বিষয়ে বিয়াকের সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন সেন্টার (বিয়াক) সম্প্রতি ‘আন্তদেশীয় বিনিয়োগ’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে। ঢাকায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।এই কর্মশালার প্রধান বক্তা ছিলেন বিশ্ব্বব্যাংকের বেসরকারি খাতের উন্নয়ন বিশেষজ্ঞ অ্যান্টোনিয়া মেনেজেস। এতে আরও বক্তব্য দেন বিয়াকের চেয়ারম্যান মাহবুবুর রহমান।অ্যান্টোনিয়া মেনেজেস বলেন, আন্তদেশীয় বিনিয়োগ সূচকগুলো ৮৭টি দেশের সালিসি ভীত নিরীক্ষা করছে এবং বিরোধ নিষ্পত্তির গুরুত্বপূর্ণ উপাদানগুলো খুঁজে বের করছে, যা বিনিয়োগকারীদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, সালিসের মাধ্যমে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সূচকগুলো চিহ্নিত করতে বিশ্ব্বব্যাংক আন্তদেশীয় বিনিয়োগ নামে একটি উদ্যোগ গ্রহণ করেছে।মাহবুবুর রহমান বলেন, ‘ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দ্রুততম সময়ে আদালতের বাইরে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ক্রমাগত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা পালনের উদ্দেশে এই প্রথমবারের মতো সরকার অনুমোদিত একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে আমরা বাংলাদেশ ইন্টারন্যশনাল আর্বিট্রেশন সেন্টারের কার্যক্রম শুরু করেছি।’ বিজ্ঞপ্তি।