প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমরা’ কোম্পানিজের ডিলার মিট বা পরিবেশক সম্মেলন গত সোম ও মঙ্গলবার শ্রীমঙ্গলের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে কোম্পানির ৭৮ জন পরিবেশক অংশ নেন। সম্মেলনে জানানো হয়, আমরা কোম্পানিজ শিগগির দেশে স্মার্টফোন বাজারজাত শুরু করবে। এ জন্যই মূলত পরিবেশক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইন্তেখাব মাহমুদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি