'ইবিএল উৎকর্ষ' উদ্বোধন হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) তাদের এসএমই ও উদীয়মান করপোরেট গ্রাহকদের জন্য ‘ইবিএল উৎকর্ষ’ শীর্ষক একটি জামানতবিহীন ঋণসুবিধা চালু করেছে। ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার ঋণের প্রথম চেকটি একজন এসএমই গ্রাহককে হস্তান্তরের মাধ্যমে ইবিএল উৎকর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এটি একটি সমহার মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য ঋণসুবিধা। চলতি মূলধন, স্থাবর সম্পত্তি ক্রয়সহ যেকোনো আইনসম্মত ব্যবসার জন্য এ ঋণ দেয়া হবে। প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন ন্যূনতম ১২ কোটি টাকা হলেই এ ঋণের জন্য আবেদন করা যাবে। ৩০ লাখ টাকা থেকে শুরু করে সর্বাধিক এক কোটি টাকা ঋণসুবিধা পাবেন গ্রাহকেরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এসএমই বিভাগীয় প্রধান খোরশেদ আলম, ক্ষুদ্র ব্যবসা বিভাগীয় প্রধান আনোয়ার ফারুক তালুকদার, মাঝারি ব্যবসা বিভাগীয় প্রধান রশিদুল ইসলাম, রেগুলেটরি ও এমআইএস বিভাগীয় প্রধান সাবু মুন্সী। বিজ্ঞপ্তি