‘ঈগলু চাও বেলা আইসক্রিম’ এখন বগুড়ার বাজারে
রাজধানী ঢাকার পরে এখন বগুড়ার বাজারে পাওয়া যাচ্ছে ইতালির ‘ঈগলু চাও বেলা আইসক্রিম’। শহরের জলেশ্বরীতলার শহীদ আবদুল জব্বার সড়কের অ্যামিকাস প্লাজায় গত রোববার এই আইসক্রিমের পারলার বা বিক্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়। ঈগলু চাও বেলা আইসক্রিমের এই বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসকের পত্নী কামরুন নাহার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈগলু আইসক্রিমের উত্তরবঙ্গের আঞ্চলিক ব্যবস্থাপক মজিরউদ্দিন আহমেদ, বগুড়া অঞ্চলের প্রধান আসলাম আলী, ঈগলু চাও বেলার ডেপুটি অপারেশন ম্যানেজার শাহ মোস্তাক আহমেদ, বিক্রয়কেন্দ্রটির স্বত্বাধিকারী সাজ্জাদুজ্জামান, জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল বারী, ব্যবসায়ী বাপ্পী ভান্ডারী, পুলিশ সুপারের পত্নী সুলতানা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেনের পত্নী ফারহানা ইসলাম প্রমুখ।সাজ্জাদুজ্জামান জানান, বগুড়ায় ১৪টি ভিন্ন ভিন্ন স্বাদে ঈগলু চাও বেলা আইসক্রিম পাওয়া যাবে।শাহ মোস্তাক আহমেদ বলেন, এই আইসক্রিম শুধু ঢাকা শহরেই পাওয়া যায়। ঢাকার পরে বগুড়া শহরে বাজারজাত করা হচ্ছে।