'ঈদ উৎসবে ইলেক্ট্রা ঘরে ঘরে' অফারে এলইডি টিভি জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের ‘ঈদ উৎসবে ইলেক্ট্রা ঘরে ঘরে’ অফারের ৫০ ইঞ্চি ইলেক্ট্রা এলইডি টিভি জিতে নিয়েছেন প্রান্তিক ভট্টাচার্য। তিনি চট্টগ্রামের দামপাড়া শোরুম থেকে ইলেক্ট্রা ওয়াশিং মেশিন কিনে সাপ্তাহিক র‍্যাফল ড্রর মাধ্যমে এ পুরস্কার জেতেন। ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের জেনারেল ম্যানেজার মাহমুদুন নবী চৌধুরী বিজয়ীর হাতে এ পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল কোরিয়ার বিখ্যাত স্যামসাং ব্র্যান্ড ইলেকট্রনিকস সামগ্রীর প্রথম পরিবেশক। বিজ্ঞপ্তি