'এনএনআই নলেজ হোম'-এর যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেসলে নিউট্রিশন ইনস্টিটিউট (এনএনআই) এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের (এইচএফআরসিএমসিএইচ) যৌথ অংশীদারত্বে যাত্রা শুরু করেছে ‘এনএনআই নলেজ হোম’। সম্প্রতি রাজধানীর এই হাসপাতালে ‘এনএনআই নলেজ হোম’-এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান ভূঁইয়া ও নেসলে বাংলাদেশের নিউট্রিশন ডিরেক্টর লুক জন গোমেজ। বিজ্ঞপ্তি